মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির রসুলপুরে ডিপ টিউবওয়েল স্থাপন করেছে সেনাবাহিনী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৭, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ

রাঙামাটি জেলার লংগদু উপজেলার রসুলপুর এলাকায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেডের আওতাধীন লংগদু জোন এবং ইউএনডিপি’র সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে লংগদু জোন অধিনায়ক লে: কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় জোনের ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত ডিপ টিউবওয়েল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এদিকে ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে রসুলপুর  এলাকার প্রায় ১২০ পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্ধোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, “লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কোচিং সেন্টারে উপহার দিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম

রাঙামাটির মেয়ে রাঙ্গুনিয়ায় খুন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর

কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন, ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহণ

বন্দুক ভাঙ্গা রেঞ্জ এলাকায় জেএসএস ও ইউপিডিএফ’র দৌরাত্ম

বিলাইছড়িতে ১৭ সিনিয়র নার্সের যোগদান

কাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশা চালক, দিশেহারা স্ত্রী

কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘শাশ্বত মুজিব’ উন্মোচন 

বিশ্ব ম্যালেরিয়া দিবসে রাজস্থলীতে র‍্যালী ও আলোচনা সভা 

কাপ্তাইয়ে চবি সাংবাদিকতা বিভাগের ফিল্ড ওয়ার্ক

কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: