মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহালছড়ি এবং উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মোঃ শফিক ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য কিশোলয় চাকমা এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে হলে স্বাস্থ্যখাতে সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ও সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগই পারে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ‘আদিবাসী’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: আইনগত স্বীকৃতি নিয়ে বিতর্ক

বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির হাট

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবসে কৃষকদের মাঝে আলুর বীজ বিতরণ

বান্দরবানে শিক্ষার্থীেদেরকে যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান

এডিআইজি বিধান ত্রিপুরা টুরিস্ট পুলিশ চট্টগ্রামের দায়িত্বে

রামগড়ে বিপুল পরিমাণ মদসহ দুই নারী আটক

করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

৪০ বছরের পানি সংকট নিরসনে ১২ ঘণ্টায় উদ্যোগ প্রতিমন্ত্রী মীর হেলালের

কল্পনা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনে নারাজির অধিকতর শুনানি আগামী ২২ অক্টোবর

কাল থেকে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব: প্রস্তুতি থেকে রিলংপোয়েঃ আনন্দে মুখর পাহাড়

error: Content is protected !!
%d bloggers like this: