শনিবার , ৩০ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের ভাঙামুড়ায় আগুনে পুড়লো ৪ বসতবাড়ি 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৩০, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর অতি দূর্গম ৩ নং ওয়ার্ডের ভাঙা মুড়া এলাকায় আগুনে ৪ টি বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার (৩০ মার্চ) দুপুর ১ টা ৩৯ মিনিট এর দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে জানান ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।

শনিবার রাত ৮ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে হেডম্যান থোয়াই অং মারমা বলেন, রান্নার চুলা হতে আগুন লেগে ঐ এলাকার আলিয়ামত তঞ্চঙ্গ্যা, প্রেম কুমার তঞ্চঙ্গ্যা, পাকি জয় তঞ্চঙ্গ্যা এবং কাঞ্চন  বাবু তঞ্চঙ্গ্যার থাকার মাচাং ঘর পুড়ে ছাই হয়ে যায়।  এসময় ঘরে থাকা সোলারের ব্যাটারি, আদা হলুদ ধানের বীজ সহ নিত্য প্রয়োজনীয়  ব্যবহৃত সব কিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার মতো হতে পারে বলে হেডম্যান জানান।

এদিকে একাধিকবার কল করার পরও মোবাইল নেটওয়ার্ক দূর্বল থাকায় ঐ এলাকার ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা এবং সংরক্ষিত মহিলা সদস্য  ভানুমতি চাকমার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্টের সঙ্গে জেলা ইউনিটের মতবিনিময়

‘দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে’

সড়ক দুর্ঘটনায় কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীসহ ২ জনের মৃত্যু

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষকে বিজয়ী করতে হবে–অ্যাডভোকেট মামুন

ঈদগাঁওয়ে স্লুইসগেট কমিটির নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

ঈদগাঁওয়ে বিলম্বিত এক্সপ্রেস ছাড়ল সাড়ে ৩ ঘণ্টা পর

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র: ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ১৭২ মেগাওয়াট

মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা 

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার-৩

সন্ত্রাস দমনে বিলাইছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান

error: Content is protected !!
%d bloggers like this: