শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চকরিয়ায় হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ১৮, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে  ঐতিহ্যবাহী হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পরিবারিক মিলনমেলা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল)  দুপুরে উপজেলার খুটাখালী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

পরিবারের ১৫০০ সদস্যের উপস্থিততে স্মৃতিচারণ, আনন্দ, আড্ডা, সুখ-দুঃখ, গান, কবিতা- ছড়া কৌতুকে মিলনমেলা মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক আয়োজন, র‌্যাফেল ড্র, শিশু কিশোরদের মূর্ছনা এবং শেকড় নামে একটি পারিবারিক প্রকাশনা স্বজনদের আবেগ-উচ্ছাস প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।

মিলনমেলার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অধ্যাপক আ.ন.ম. সিরাজুল ইসলাম ও উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আহবায়ক বিসিবি ব্যাংক খুটাখালী শাখা ম্যানেজার  মোঃ আবদুল হাই। এ সময় তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‌‌এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিড়ে যাবে না।

অনুষ্ঠানে কিশলয় স্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ হোছাইন, শাহাব উদ্দিন চৌধুরী, মাষ্টার জসিম উদ্দিন, মাষ্টার আবুল কালাম, সাইফুল ইসলাম, বেদারুল হক, ব্যবসায়ী শাহাব উদ্দিন কোম্পানি, নুর মোহাম্মদ নুরী, নুর নবী ও মোঃ রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোক্তার আহমদ, অহিদুল আলম, ফরিদুল আলম, মিলনমেলা বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য মোঃ আবু তাহের, মোঃ শাহ আলম, মোহাম্মদ এনামুল হক,  অর্থ উপকমিটির কামাল উদ্দিন,  তথ্য সংগ্রহ উপকমিটির নুরুল আলম, আবদুল মান্নান, আসিফ মাওলা, বেলাল উদ্দিন ও মোজাম্মেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্য সচিব আরফাত কামাল জিকু জানান, সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আগামীতেও এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মিলনমেলায় যোগ দিয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ফাউন্ডেশনের উপদেষ্টা, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অধ্যাপক আ.ন.ম. সিরাজুল ইসলাম বলেন, এখানে এসে অনুভব করছি, আপনজনরা কত কাছের, কত আপনার। আগামীতেও এ রকম আয়োজন করা হবে। আরও বড় পরিসরে এ অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।

মিলনমেলা বাস্তবায়ন কমিটির সদস্য মিনহাজ উদ্দিন সিকদার ও মোঃ রায়হান যৌথ সঞ্চালনায় দুপুরের মধ্যহ্ন ভোজ শেষে সাংস্কৃতিক ও র‌্যাফেল ড্র বিজয়ীদের  নানা ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে ঐ পরিবারের যারা ইহকাল ত্যাগ করে পরপারে গেছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোআ ও মুনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলানা আবদুল জব্বার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এটি সমসাময়িক সবচেয়ে বড় চালান / মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

কাউখালিতে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য আহত

মাইনী বাজারে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ভূষণছড়া গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় পিসিসিপি’র দোয়া মাহফিল

বাঘাইছড়িতে ৯ বছরের ছাত্রকে বলাৎকারের দায়ে আটক মাদ্রাসা শিক্ষক

কাপ্তাইয়ে স্কলারশিপ পরীক্ষা আগামীকাল: অংশ নিচ্ছেন ৫১২ শিক্ষার্থী

পূর্ব শত্রুতার জের, টিউবওয়েলে মিললো বিষাক্ত সাপের মাথা 

খাগড়াছড়িতে পাহাড়ের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র লারমা’র ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: