সোমবার , ১৬ জুন ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুন ১৬, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই ৫ নম্বর ওয়ার্ডে বসতবাড়িতে ফলবাগান স্থাপন ও কারিগরি দিকনির্দেশনা নিয়ে কৃষক প্রশিক্ষণ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ জুন) “বছরব্যাপী ফলের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে লংগদু হর্টিকালচার সেন্টার।

প্রশিক্ষণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ অফিসার আসিফ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্যান কর্মকর্তা জনাব নাসির উদ্দিন এবং অন্যান্য কৃষি কর্মকর্তারা।

প্রধান আলোচক আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, “পাহাড়ি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এবং কৃষকদের স্বাবলম্বিতা বৃদ্ধিতে ড্রাগন, বড়ই, জলপাই, মালটা প্রভৃতি ফল চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ লংগদুতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে। যথাযথ পরিকল্পনায় পাহাড়ি জমিগুলো ব্যবহারের মাধ্যমে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ৬০ থেকে ৭০ জন কৃষক-কৃষাণীকে হাতে-কলমে চারা উৎপাদন, বাড়ির আঙিনায় ফলদ গাছের (যেমন আম, লিচু, পেঁপে, বড় ইত্যাদি) চাষ, সারা বছরের পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আলোচনা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে এমএন লারমার শাহাদাৎ বার্ষিকী পালন

খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নবীন শিক্ষার্থীদের বরণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল ক্ষতিপূরণ

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সরকার পাহাড়ের নারীদের এগিয়ে নিতে বিশেষ মনোযোগ দিয়েছে-মংসুইপ্রু চৌধুরী অপু

বিক্রি নয় স্বামী-সংসার আর স্বজনের বঞ্চনায় সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দত্তক দিতেই চেয়েছিলেন পাকুজ্যাছড়ির সোনালি চাকমা

লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: