শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎ কেন্দ্রে চুরির সময় হাতেনাতে আটক চোর

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার অভ্যন্তরে অবস্থিত সোলার বিদ্যুৎ কেন্দ্রে চুরি করার সময় হাতেনাতে এক চোর আটক করেছে আনসার সদস্যরা।

শনিবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যরা ওই চোরকে আটক করে। এসময় চোর থেকে আনুমানিক ৬ মিটার কাটা ক্যাবল এবং চোরাই কাজে ব্যবহারিত কাটারটি উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরের নাম মোঃ আমির হোসেন খোকন। সে কাপ্তাই নতুন বাজার জেলে পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান , যেহেতু সে একটি কেপিআই এর মতো গুরুত্বপূর্ণ এলাকায় ডুকেছে সেক্ষেত্রে তাকে কেবল চোর বলা যাচ্ছেনা, সে একজন দুষ্কৃতিকারী ও হতে পারে। তার অন্য উদ্দেশ্য থাকতে পারে। তবে তাকে থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করা হয়।

এবিষয়ে উপজেলার ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আমি পিডিবি কতৃপক্ষের সাথে কথা বলে ঘটনার সতত্য পেয়েছি। এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে শুনেছি।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, এবিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

কক্সবাজারের ঈদগাঁওয়ে এলজিইডি ঠিকাদারের অবহেলার মাশুল দিচ্ছে কয়েকশ পরিবার

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলা; বিচার বিভাগীয় তদন্ত দাবী

মন্ত্রী বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন কাপ্তাইয়ের বীর কুমার

কবিতার শক্তিতেই দেশের স্বাধীনতা সংগ্রাম জেগে উঠেছে-মংসুইপ্রু চৌধুরী

শেখ হাসিনার অর্জন বাংলাদেশের জন্য পৃথিবীতে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে-অংসুইপ্রু চৌধুরী

কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগানে বন্যহাতির তান্ডব

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধা স্মরণী সড়কের মোড়ক উন্মোচন 

error: Content is protected !!
%d bloggers like this: