শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও উপকরণ বিতরণ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ১৮, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখা। আজ ১৮ এপ্রিল (শনিবার) আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

এ সময় তিনি বলেন, পরিশ্রম, শৃঙ্খলা ও আল্লাহর ওপর অটল আস্থা শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

ঈদগাঁও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আবদুল্লাহর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদি।

সভাপতির বক্তব্যে মোঃ আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই নয়, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে একমাত্র লক্ষ্য।

অনুষ্টানে উপজেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ি শলক এলাকাবাসীর উদ্যোগে দ্বাবিংশতিতম মহাসংঘদান অনুষ্ঠিত

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ৬৮ জিপিএ-৫  প্রাপ্তি 

বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ইপসার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজস্থলীতে বিজিবির ভোটকেন্দ্র পরিদর্শন

যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন 

চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বর্ধিত ১৫% ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

কাপ্তাই ওয়াগ্গাছড়া টি বাগানে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: