সোমবার , ৯ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ৯, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামে কৃতি হাফেজে কোরআনদের সম্মাননা প্রদান ও হাফেজদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে হাফেজে কোরআন পরিষদ। রবিবার (৮মার্চ) বিকেলে চট্টগ্রাম জি.ই.সির মোড়স্থ একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিষদের সাংগঠনিক সম্পাদক  মাওলানা হাফেজ রিদওয়ানুল হক শাকের এর সঞ্চালনায় ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নোমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল  ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. নোমান হাসান মাদানি। তিনি বলেন, পবিত্র কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্র কোরআনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবী যতদিন থাকবে, পবিত্র কোরআনকে মুছে ফেলা যাবে না,ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, পবিত্র কুরআন হিফজের পাশাপাশি ভালো করে বুঝতে হবে। কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। তার পাশাপাশি কুরআনের এই পবিত্র বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয়  সহ-সভাপতি মাওলানা হাফেজ মিসবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ এবিএম শহিদুল্লাহ, দপ্তর ও প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মাহবুবুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ডা: সাজ্জাদ রশীদ মারুফ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাঈদ আহমদ নাসিফ, কার্যকরি পরিষদ সদস্য মাওলানা হাফেজ হাবিব আজাদ, রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা হাফেজ আতাউর রহমানসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে প্রবীণ হাফেজে কোরআন হিসেবে  মাওলানা হাফেজ আলী হোসাইন, চিকিৎসা বিষয়ে বিশেষ অবদান রাখায় ডা: হাফেজ ইমরুল হাসান, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হাফেজ মহিউদ্দিন মহিম ও বিশিষ্ট দায়ী হিসেবে মাওলানা হাফেজ ড. সউদ বিন মুহাম্মদকে পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শেষে দোআ ও মুনাজাত পরিচালনা করেন কদমতলী বায়তুল জান্নাত জামে মসজিদ খতিব  হাফেজ মাওলানা আবু তৈয়্যব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৮০ পরিবার

চন্দনাইশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কাঁঠালে ফরমালিন দেয়ায় নানিয়ারচরের এক ব্যবসায়িকে অর্থদণ্ড

খাগড়াছড়িতে ভেঙ্গে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

বাঘাইছড়িতে জাল টাকাসহ আটক-২

কাপ্তাইয়ে অটল ছাপ্পান্নেন ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাইয়ের সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে হাজার ভক্তের ঢল

লংগদুতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফ সদস্য নিহত

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

ফের রাজস্থলীতে আ.লীগ নেতা অপহরণ

error: Content is protected !!
%d bloggers like this: