বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এপ্রিল ২৯, ২০২৬ ২:২০ অপরাহ্ণ

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে “এসইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারি শিপু, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহামেদ, ওয়ালটন গ্রুপের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক রাবিউল ইসলাম মিল্টন এবং ইউনিভার্সিটির সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী,  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নেহার, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বিসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৯ দল ও অন্যান্য ক্যাটাগরির ফুটবল খেলোয়াড়বৃন্দ, যারা সোনারগাঁও ইউনিভার্সিটির  বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসাইন জসি।

অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে বিভিন্ন বিভাগ থেকে মোট ১২টি দল নিয়ে এ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: