শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের উদ্বোধন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় উদ্বোধন করা হয়েছে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ ২০২৬। বুধবার (২১ জানুয়ারী) শুরু হওয়া ক্যাম্পুরী বৃহস্পতিবার (২২জানুয়ারি) মহালছড়ি মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের শুভ উদ্বোধন করা হয়। ২১ জানুয়ারি শুরু হওয়া এই ক্যাপূরী চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ স্কাউটস মহালছড়ি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পূরী প্রোগ্রাম চিফ ও খাগড়াছড়ি স্কাউটস সম্পাদক দয়া শান্তি চাকমা, মহালছড়ি উপজেলা স্কাউট সম্পাদক নিপুল বিকাশ খীসা সম্পাদক, উপ-কমিশনার(আইসিটি ও মেম্বারশিপ রেজিষ্ট্রেশন বিভাগ) চট্টগ্রাম অঞ্চল মোঃ জয়নাল আবেদিন সহ স্কাউটসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল শিক্ষক এবং শিক্ষার্ধীরা।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব স্কাউটদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর আলোকিত বাংলাদেশ।

তিনি আরও বলেন, এ ধরনের ক্যাম্পুরী ও সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হবে।

অনুষ্ঠানে বক্তারা স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সমাজসেবার মানসিকতায় গড়ে ওঠে।

উল্লেখ্য, ২১ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান এই ক্যাম্পুরীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন। ক্যাম্পুরীতে কাব স্কাউটদের জন্য নানা শিক্ষামূলক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

খাগড়াছড়িতে মানহীন পণ্য বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নানিয়ারচরে বালু উত্তোলনের মহোৎসব প্রশাসনের অভিযান

রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই বিএসপিআই’র আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম

জুরাছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে পানির ফিল্টার বিতরণ

মহালছড়িতে মাছের উৎপাদন বৃদ্ধিতে জলাশয়ে পোনা অবমুক্ত, চাষিদের মাঝে হস্তান্তর

খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক সভা / আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মৃত ব্যক্তিরাও রাতে ভোট দিতে আসে-জয়নুল আবেদীন ফারুক

বিলাইছড়ির বড়থলিতে সন্ত্রাসীদের গুলিতে তিন গ্রামবাসী নিহত

গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশে ৯টি স্থানে নৌবহর

দাবদাহে রামগড়ে আম ও লিচুর ফলনে বিপর্যয়ের আশঙ্কা

error: Content is protected !!
%d bloggers like this: