কোতয়ালী থানার বিশেষ অভিযানে ০৪(চার)জন মাদক কার্বারী, ০১(এক) মাদকসেবী, ০১জন জিআর সাজা পরোয়ানাভুক্তসহ মোট ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার এবং ২২(বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
আসামীরা হলেন- ০১। মোঃ মাসুম রহমান (২৭), পিতা- মোঃ ইসমাইল হোসেন, মাতা- কহিনুর আক্তার, স্থায়ী সাং- সাপমারা পাহাড়, ০৬নং ওয়ার্ড, বালুখালী ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- এডিসি কলোনী, ০৪নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। উচ্ছাস দাশ (২৪), পিতা- অরুন দাস, মাতা- ঝর্ণা দাস, সাং- আসামবস্তি,০৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলাদ্বয়ের *হেফাজত হতে ২২(বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার পূর্বক তাহাদের গ্রেফতার করা হয়।এছাড়াও ০১নং আসামী মোঃ মাসুম রহমান এর বিরুদ্ধে জিআর সাজা পরোয়ানা মুলতবি থাকায় তাহাকে সাজা পরোয়ানা মুলে গ্রেফতার দেখানো হয়েছে।
০৩। দীপক দাস(৫৫),পিতা-মনমোহন দাস, মাতা -রেনু বালা দাস,সাং-কলেজ গেইট, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি, ০৪। তোতা মিয়া (২২), পিতা- মৃত আব্দুস ছোবহান, মাতা- আম্বিয়া বেগম, সাং- স্থায়ী সাং- আমিনুর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলাদ্বয়কে মাদক কার্বারী হিসাবে গ্রেফতার করা হয়।
০৫। মোঃ ইমন হোসেন (২০), পিতা- মোঃ দুলাল হোসেন, মাতা- মুন্নী বেগম, সাং- ওয়াপদা কলোনী, ০৪নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে মাদক সেবন করার অপরাধে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন জানিয়েছেন -গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


















