মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ

প্রতিবেদক
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি।
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় বাঘাইহাট জোনের উদ্যোগে উন্নত চক্ষু চিকিৎসার জন্য পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ১৭ জন রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য রোগীদের চট্টগ্রামের লায়ন্স হসপিটালে পাঠানো হয়।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্ষু সমস্যায় ভুগছিলেন এসব রোগী। তাদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন। দুর্গম এলাকায় বসবাসের কারণে অনেকেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে দূরবর্তী শহরে যেতে পারছিলেন না।

বাঘাইহাট জোনের উদ্যোগে প্রাথমিকভাবে রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ১৭ জন রোগীকে চট্টগ্রামের লায়ন্স হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনরা বাঘাইহাট জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে চিকিৎসাসেবা নিতে শহরে যাওয়া অনেকের জন্যই কঠিন। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ করবে।

বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান, পিএসসি বলেন, “দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মানবিক ও চিকিৎসাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, দুর্গম সাজেক অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসার সুযোগ তৈরি হলে প্রত্যন্ত এলাকার মানুষের ভোগান্তি আরও কমবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ৪১ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ‘কমিউনিটি আই ভিশন সেন্টার’

খাগড়াছড়িতে ৩ সন্তানের জননী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে রামগড়ে আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

ওয়াগ্গাতে আম্রপালির ফলন কম, হতাশ কৃষকরা

জুরাছড়িতে দুর্যোগ ঝুঁকি নিরূপণ বিষয়ক কর্মশালা

ঈদগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৩০০ রোগী

কক্সবাজারের ঝিলংজায় বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: