বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে ১৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে উপজেলার ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের জন্য বরাদ্দকৃত মাছের পোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সংশ্লিষ্টরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ পোনা অবমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

কাপ্তাই উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ১৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেলেন টিসিবির পণ্য 

১৪ আগষ্ট রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে

চকরিয়ায় সড়কের বেহাল দশা , ধানক্ষেত মাড়িয়ে লাশ নেয় স্বজনরা

লংগদুতে পাকুয়াখালী গণহত্যায় শহীদ ৩৫ কাঠুরিয়ার গণকবর পরিস্কার করলো পিসিসিপি

রাঙামাটিতে আরন্যক ফাউন্ডেশনের সেমিনার / স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সংরক্ষিত বনাঞ্চলগুলোকে পুনরুদ্ধার করতে হবে

কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন

পানির কষ্ট দুর করণে কথা রাখলেন ইউএনও

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

মানিকছড়িতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৭ হাজার মানুষ পেয়েছেন রক্ত / বিনামূল্যে রক্ত সরবরাহ নিশ্চিতে কাজ করছে কাউখালী ব্লাড ব্যাংক

error: Content is protected !!
%d bloggers like this: