বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ইসলামী ফ্রন্টের উপহার সামগ্রী প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় চন্দনাইশ পৌরসভা হারলা নতুনহাট এলাকায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া মরহুম সামসুল আলমের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আল- হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের পক্ষ থেকে ঢেউটিন, হাড়িঁ-পাতিল, বিছানাপত্র, বেড-বালিশ প্রদান করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী।

এ সময় আলমগীর বঈদী বলেন মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাধ্যমত দাঁড়িয়েছি। আগুনে পুড়ে সর্বস্ব হারানো এবং যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা সামাজিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি সকল ধনাঢ্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন সমাজসেবক আনোয়ার ইসলাম কোম্পানি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সভাপতি কাজী মাওলানা আবু তালেব, সাধারণ সম্পাদক মাজার হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাফর আহমদ কোম্পানি, আল- হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল। যুবসেনা চন্দনাইশ পৌরসভার সভাপতি কাজী এহসানুল হক, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাসেল, অর্থ সম্পাদক মুফিজুর রহমান, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েল, আব্দুর রহিম সওদাগর, হাফেজ মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মোহাম্মদ আলী, সেলিম উদ্দিন চৌধুরী, গোলাম ইয়াসিন, জাকের সওদাগর, বদিউল আলম, প্রমূখ।

উল্লেখ যে গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে চন্দনাইশ পৌরসভা ২নং ওয়ার্ড হারলা নয়াহাট এলাকার মরহুম সামসুল আলমের বসতঘর গ্যাস সিলেন্ডার থেকে আগুনে পুড়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

চন্দনাইশে চর-বরমায় গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দীঘিনালায় দুস্থ পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

‎রামগড়ে বাদাম বিক্রেতা হত্যার রহস্য উদঘাটন, ছেলে গ্রেপ্তার

পাহাড়ে সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে কাজ করতে হবে

কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

অছাত্র কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন, ফেরার পথে ছাত্রদল নেতার ওপর হামলা অভিযোগ

ফেসবুক ইনফ্লুয়েন্সার খাবার নিয়ে আড়াই হাজার বর্ন্যাতদের পাশে

error: Content is protected !!
%d bloggers like this: