মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে সাংবাদিক মুছার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মে ২৭, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে স্থানীয় সাংবাদিক মরহুম ওমর ফারুক মুছা এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে লংগদু প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। হর্টিকালচার সেন্টারের হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও ওমর ফারুক মুছার সহকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁরা প্রয়াত ওমর ফারুক মুছার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর সাংবাদিকতা জীবনের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খাঁন, লংগদু উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, জামায়াতে ইসলামীর শুরা সদস্য খ.ম. মতিউর রহমান ও প্রয়াত সাংবাদিক মরহুম ওমর ফারুক মুছা’র পিতা মোহাম্মদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং মরহুমের বন্ধু মহল উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে সাংবাদিক ওমর ফারুক মুছার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ওমর ফারুক মুছা দৈনিক আজকের পত্রিকা ও বেসরকারী টেলিভিশন ৭১ টিভিতে কর্মরত ছিলেন। তিনি ২০২৪ সালের ২ মে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি সম্মেলন হচ্ছে ১৭ মে

বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিলাইছড়িতে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

কাউখালীর ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও রাজীব হোসেন

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে ব্যবসায়ী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

বিলাইছড়ির বড়থলিতে সন্ত্রাসীদের গুলিতে তিন গ্রামবাসী নিহত

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই স্পীল ওয়ের ১৬ জলকপাট

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাতে ক্ষয়-ক্ষতির পরিমান ১০কোটি টাকার অধিক

error: Content is protected !!
%d bloggers like this: