সোমবার , ৪ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ৪, ২০২২ ৭:১০ অপরাহ্ণ

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রাঙামাটির কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ কাপ্তাই উপজেলা পর্যায়ে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সোমবার(৪ জুলাই) বিকেলে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তারা ৪-০ গোলে চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন।

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও বিজয়ী হয়েছেন হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময় ১-১ গোলে অমিমাংসিত হওয়ায় ট্রাইব্রেকারে তারা ৪-৩ গোলে চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে প্রাইজমানি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ এর সভাপতিত্বে এইসময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য ও নিরালা চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ মাহাবুব হাসান বাবু ও কল্যান বিকাশ তনচংগ্যা। সহকারী হিসাবে ছিলেন ঃ শিক্ষক আবু বক্কর সোহেল ও রাজীব আইচ। ধারাবর্ণনায় ঃ শিক্ষক হাবিবুর রহমান হাবিব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে আশিকা কর্তৃক ইয়ুথদের প্রশিক্ষণ

বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা 

বর্ষাবাস শেষে বৌদ্ধদের প্রাণের উৎসব “ওয়াগ্যোয়াই পোয়ে”

হাজার হাজার মানুষের রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে: ওয়াদুদ ভূইয়া

ঐক্যবদ্ধভাবে কাজ করলে, ধানের শীষের বিজয় অনিবার্য– বাঘাইছড়িতে দীপেন দেওয়ান

চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজস্থলীতে বিজিবির ভোটকেন্দ্র পরিদর্শন

পাহাড়ে সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি: উন্নয়ন বাধাগ্রস্ত

সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে এবার ৪ পর্যটক আহত

কাপ্তাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

error: Content is protected !!
%d bloggers like this: