রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, প্রথম ব্যাচে ১০ প্রশিক্ষণার্থী

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ১৮, ২০২৬ ২:০০ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলের যুবসমাজকে প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা, বেকারত্ব হ্রাস এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে মহালছড়ি জোনের পাহাড়িকা ক্যান্টিনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মহালছড়ি জোনের ক্যাপ্টেন তাহমিদ সামিন।

মহালছড়ি জোন সূত্রে জানা যায়, পার্বত্য এলাকার বেকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং ভবিষ্যতে কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এ বিষয়ে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ জানান, পাহাড়ে বেকারত্ব কমানো, যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে মহালছড়ি জোন বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করছে। কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালাও এ উদ্যোগের অংশ।

তিনি বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

মহালছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয় যুবকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে প্রশাসন কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯৪৬৩ জন পরীক্ষার্থী; আবাসিক মোটেলে ২০ % ছাড় ঘোষণা

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হেলিকপ্টারে

দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ কাপ্তাই বিজিবির

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মাতৃভাষা দিবসে এতিম শিশুদের পাশে রামেক ইন্টার্নী চিকিৎসকরা

জুরাছড়িতে বিজয় দিবস পালিত 

খাগড়াছড়িতে মন্ডপে মন্ডপে বিষাদের সুর; মা দুর্গাকে বিসর্জন

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭২৫ জন শিক্ষার্থী

সড়ক আইন না মানায় নানিয়ারচরে ৭ জনকে অর্থদণ্ড

error: Content is protected !!
%d bloggers like this: