বুধবার , ২৯ জুন ২০২২ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে হতাহতদের পরিবারকে বন বিভাগের আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৯, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ এর আয়োজনে বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ের রাইখালী ও কাপ্তাই ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিভিন্ন সময়ে নিহত, আহত ও পরিসম্পদ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে চেক বিতরন করা হয়েছে।

বুধবার(২৯ জুন) কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ অফিসের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কারিগর পাড়া রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও চেক বিতরন করেন পাল্পউড বাগান বিভাগ অফিসের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।

এইসময় রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর নিহত ১ জনের পরিবারকে ৩ লাখ টাকা, কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর বিভিন্ন এলাকাধীন আহত ৪ জনকে প্রত্যেককে ১৫ হাজার টাকা ও পরিসম্পদ ক্ষতিগ্রস্ত ২৪ জনের মধ্যে ১৪ জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা, ৬ জনের প্রত্যেককে ২ হাজার টাকা , ১ জনকে ২৫ হাজার টাকা ও ৩ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা সহ মোট ২৯ জনকে সর্বমোট ৭ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাব এর সভাপতি কবির হোসেন, রাইখালী ইউপি মেম্বার উসালা মারমা, সাবেক মেম্বার মনুচিং মারমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রকল্পে অনিয়মসহ জাতিগত বৈষম্যের অভিযোগ রাঙামাটি জেলা পরিষদের বিরুদ্ধে

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ফুড প্যাকেজ বিতরণ

রুমায় বালক বালিকাদের ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনু্ষ্ঠিত

সাজেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মানিকছড়িতে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা 

কাউখালীতে ডিজিটাল মেলার উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণ 

জুরাছড়িতে বীমা দিবস পালিত 

কাপ্তাই থানার অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: