শনিবার , ৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ৮, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে দিবসটি উদযাপন করা হয়।

মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি নারীদের অধিকার, ক্ষমতায়ন এবং সমান সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, বাঘাইছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহাম্মদ। এছাড়াও, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় নারীর অধিকার, সমাজে তাদের ভূমিকা এবং উন্নয়নমূলক কার্যক্রমে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নারীদের ক্ষমতায়নে প্রশাসন ও সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা প্রয়োজন বলে বক্তারা মত প্রকাশ করেন। তারা নারীর প্রতি বৈষম্য দূর করে সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই অংশীজনদের নিয়ে মৎস্য বিভাগের উদ্বুদ্ধকরণ সেমিনার

রাঙামাটিতে ক্ষুদ্র ঋণদাতা এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

টানা বর্ষণে রাঙামাটিতে দুর্যোগের আশঙ্কা, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মাঠে প্রশাসন

গুইমারায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ছাত্রলীগের সরঞ্জাম প্রদান

রাঙামাটিতে কুষ্ঠ দিবস পালন / সচেতনতায় কুষ্ঠরোগ নির্মূল করা সম্ভব

জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন 

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াঁলো বিলাইছড়ির পালবার লিংক সেন্টার

 চিংম্রং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বাঘাইছড়ি পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: