সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে আগুনে ঘর হারানো দম্পতির পাশে রেড ক্রিসেন্ট

প্রতিবেদক
প্রতিনিধি, মানিকছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৬, ২০২২ ৮:১২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়নে ওয়াকছড়িতে সোমবার দুপুরে বসতঘর পুড়ে যাওয়া অংথোয়াই মারমা (৬০) ও চাইন্দা মার্মার(৫৮) দম্পতির পাশে দাঁড়িয়েছে  যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা ইউনিটের সদস্যরা।

মানিকছড়ি যুব রেড ক্রিসেন্টের যুবনেতা থোয়াই অং প্রু মারমার নির্দেশে উপ-দলনেতা-১ আবদুল আউয়াল ও উপ-দলনেতা-২ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রশিক্ষণ বিভাগীয় উপপ্রধান যোবায়ের হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগীয় প্রধান মনির হোসেন, বন্ধুত্ব বিভাগীয় প্রধান মনির হোসেন যুব সদস্য মৃদুল কুমার ত্রিপুরা ও এলাকাবাসীর সহযোগীতায় সোমবার সন্ধ্যার পরপর তাঁবু তৈরি করে দেয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মোশারফ হোসেন উপস্থিত থেকে পর্যবেক্ষণ ও সহযোগিতা করেন।

এ বিষয়ে দলনেতা থোয়াই অং প্রু মারমা বলেন, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মূলনীতির আলোকে মানিকছড়ি উপজেলাতেও নিরপেক্ষ, পক্ষপাতহীন ও সেচ্ছামূলক সেবার মাধ্যমে আর্ত মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করে থাকে।

এদিকে সন্ধ্যার আগে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে মারমা দম্পতির কাছে যান ইউপি সদস্য মো. মোশারফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদ-উজ-জামান।

এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন,কম্বল ও নগদ অর্থ প্রদান করেন।

এ সংক্রান্ত আরো খবর

মানিকছড়ির ওয়াকছড়িতে বৃদ্ধ দম্পতির বসতঘর আগুনে পুড়ে ছাই 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক- মোহাম্মদ হাবিব উল্লাহ

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

নানিয়াচরে ডিজিটাল বাংলাদেশ দিবস

রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে অবৈধ দোকানপাট উচ্ছেদে বাঁধা

রাতের আঁধারে পাচারের সময় দীঘিনালায় সরকারি বই জব্দ 

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় অনুষ্ঠিত

রাঙামাটিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল

কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে এক শিশুর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: