মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

রাঙামাটিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে শহরের টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার রুপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা এবং সুভাষ চাকমার মেয়ে এস্টেলিনা চাকমা। এ দুই শিশুর উভয়ের বয়স চার বছর বলে জানা গেছে। হাসপাতাল ও স্থানীয়রা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে ওই দুই শিশু তলিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর পায়ের জুতা পানিতে ভাসতে দেখেন। এতে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হ্রদের পানি থেকে তাদেরকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওক আকবর খান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশু মারা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার পাহাড়ের নারীদের এগিয়ে নিতে বিশেষ মনোযোগ দিয়েছে-মংসুইপ্রু চৌধুরী অপু

কাউখালীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টিবাগানের উপকরণ বিতরণ

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটকে স্থানীয়দের স্বস্তি

মহালছড়িতে ধানের শীষে ভোট চাইলেন জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন

কাপ্তাই শিলছড়ি ভেলাপ্পা পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন 

নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে কর্মশালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রামর  অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান

দীঘিনালায় চাঁদের গাড়ি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: