রবিবার , ২ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বেতবুনিয়ায় মোটরসাইকেল পিকাপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ- নিহত- ১, শিশুসহ আহত -৩

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
নভেম্বর ২, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়া চাইঞুরী বাজারে মোটরসাইকেল-পিকাপ ভেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টায় ব্যস্ততম বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত পাইশিথোয়াই মারমা (৩৫) বেতবুনিয়া পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। পাইশি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা  মালবাহী পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ম)- ১৩- ২০১৩ দ্রত গতিতে বেতবুনিয়া বাজার অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা চট্টমেট্টো-ল- ১৩-১২৩৯ মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

মূহুর্তেই মোটর বাইকটি দুমড়েমুচড়ে যায়। এসময় মোটরসাইকেলের চালক পাইশিথোয়াই মারমা (৩৫), তার স্ত্রী থুইপ্রুমা মারমা, বড় মেয়ে মাসাচিং মারমা (৮) ও ছোট মেয়ে ম্রাচাইউ মারমা (৩) গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় পাইশিথোয়াইকে রাউজান জে.কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বড় মেয়ে মাসাচিং মারমাকে স্থানীরা উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। স্ত্রী ও ছোট মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দূর্ঘটনা কবলিত পিক-আপ ভ্যান আটক করেছে পুলিশ।
পালানোর সময় ড্রাইবার মোঃ আব্দুর রহিম (৩৮) ও হেলপার মোঃ রায়হান ইসলাম (২১)কে স্থানীয়রা আটক করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- এ ব্যাপারে থানায় মামলার পক্রিয়া চলছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু

পার্বত্য উপদেষ্টাকে অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম

কাপ্তাইয়ে মৎস্য বিভাগের ৬৮টি দেশী ছাগল বিতরণ

দীঘিনালায় বাস্কেটবল ফাইনালে চ্যাম্পিয়ন ৭ বিজিবি

আর্ন এন্ড লিভ -কর্তৃক পালিত হলো জাতীয় যুব দিবস

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও  বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা 

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

শ্যামল দে-খালেদা আক্তার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

‎পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতিতে রাঙামাটি সরকারি কলেজে ক্লাস পরীক্ষা ব্যাহত

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: