রবিবার , ২১ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ওয়াদুদ ভূঁইয়া দেশের অন্যতম গডফাদার : কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
আগস্ট ২১, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিএনপি এবং জামাতের গুপ্তচরেরা দেশে গুম খুনের রাজনীতি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে দেশে যে কয়জন গডফাদার আছে তাদের মধ্যে অন্যতম উল্ল্যেখ করে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র ত্রিপুরা বলেন, খাগড়াছড়িতে আবারো নানাভাবে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারঅ করছে। ওয়াদুদ ভূঁইয়া ও তার ক্যাডার বাহিনী থেকে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সর্তক থাকারও আহবান জানান তিনি।

রোববার বিকেলে “সাম্প্রদায়িকতা-সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও” শ্লোগানে ভয়াল ২১ আগস্ট বর্বরোচিত ও নৃশংস হত্যাকান্ড এবং গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমান সহ নিহত সকল হত্যাকান্ডের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিষদ সদস্য এমএ জব্বার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগ সদস্য এড. নুর উল্লাহ হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অংসা মারমা বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে মাদ্রাসায় চাকরি না করেই সুপার পদে এমপিওভূক্ত !

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান / জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবী

কাপ্তাইয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবক আটক

রাঙামাটি মেডিকেলে নবীনদের ক্লাস ও অভিভাবক সমাবেশ

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০৩ মেগাওয়াট

গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান

খাগড়াছড়ির ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ে

রাঙামাটিতে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: