শুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়াচরের মধ্য আদাম থেকে ৪ জন গ্রামবাসীকে অপহরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৯, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়াচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য আদাম থেকে ৪ জন গ্রামবাসীকে অপহরণের খবর পাওয়া গেছে। তবে কে অপহরণ করেছে তার সু্নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

অপহৃতদের মধ্যে থেকে ৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন মধ্য আদামের হেমন্ত চাকমার ছেলে বিদ্যাসাগর চাকমা (৪০), কালী রতন চাকমার ছেলে আশীষ চাকমা (২৬) এবং প্রফুল্ল চাকমার ছেলে বিনোধ বিহারী চাকমা ৩৮।  গত বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

সাবেক্ষং ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রূমি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত তিনজনই আমার ওয়ার্ডের এবং গ্রামের লোক। চার জনের অপহরণের কথা বলা হচ্ছে তবে আমি তিনজনের নাম পেয়েছি। তারা কোন রাজনীতির সাথে জড়িত নয়। কে বা কারা নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।

স্থানীয় আঞ্চলিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের সন্ধান চাওয়া হচ্ছে। আশা করছি অপহৃতরা সবাই মুক্তি পাবে। নানিয়াচর থানার ওসি সুজন হালদার জানান, এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি। কেউ থানায় অভিযোগও করেনি। স্থানীয় সূত্রটি জানায়, মধ্য আদামটি এক সময় ইউপিডিএফ মুল দলের আধিপত্য ছিল।

বর্তমানে সেখানে ইউপিডিএফের কোন কার্যক্রম নেই। তাছাড়া অন্য দলেরও কোন কার্যক্রম নেই। স্থানীয়রা ধারণা করছেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সাথে যোগাযোগ করা হলেও দলের কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গম বিলাইছড়ির বড়থলি উচ্চ বিদ্যালয় ভবন আছে নেই পাঠদান কার্যক্রম

টানা বর্ষণে বাঘাইছড়িতে বন্যা ও সড়ক বিপর্যয়: পানিবন্দি হাজারো মানুষ

বান্দরবানে তামাক ব্যবসায়ীকে অপহরণ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিলাইছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

বিলাইছড়িতে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

জিপিএ-৫ পাওয়া ইস্কান্দার বাবার সাথে ধান কেটে পরীক্ষায় অংশ নিতেন

জিসাস এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে কাপ্তাইয়ে নানা আয়োজন

নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে কর্মশালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: