রবিবার , ১৬ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাফ জয়ী তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্সকে খাগড়াছড়ি রিজিয়নের দুই লক্ষ টাকা অনুদান 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৬, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

 

সাফ জয়ী খাগড়াছড়ি জেলার তিন নারী ফুটবল খেলোয়াড় আনুচিং মগিনী, আনাই মগিনী, মনিকা চাকমা ও সহকারী কোর্স তৃষ্ণা চাকমাকে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের পক্ষে থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্যদের সভাপতি ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী রাবেয়া জাহাঙ্গীর।

অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়দের উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর পর উপহার সামগ্রী ও তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্স প্রত্যেককে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিনসহ বিভিন্ন জোনের জোন কমান্ডারসহ পদস্থ সামরিক কর্মকর্তা, খেলোয়াড়দের মা-বাবা এবং বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে আমের মুকুল বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ

রাঙামাটি জেলা প্রশাসকের সহযোগিতায় কাবাডি ও বালিকাদের সংবর্ধনা

রাইখালী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অটোরিক্সা সমবায় সমিতি

গাইন্দ্যা-ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

অতি বর্ষণে কাপ্তাইয়ে অনেক স্থানে ধ্বস: খোলা হয়েছে ১৭ আশ্রয় কেন্দ্র

খাগড়াছড়ি গুইমারা থানা পুলিশের অভিযানে গাজাসহ আটক-২

প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট!

error: Content is protected !!
%d bloggers like this: