বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রিফাতের খোলা আকাশ দেখার সাধ পুরণ করলেন ইউএনও মুনতাসির জাহান 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৭, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের  ২ নং ওয়ার্ডের কাটাপাহাড় এলাকার  ১৩ বছর বয়সী জন্ম হতে  প্রতিবন্ধী মেহেদী হাসান রিফাত।  রিফাত হাঁটতে পারেনা, বাহিরে বের হয় নাই কখনো। তবে তাঁর খোলা আকাশ দেখার ইচ্ছে ছিল অনেকদিনের। বাহিরে আলো বাতাস দেখার শখ, কিংবা ঘুরে বেড়ানোর শখ তাঁর। গরীব মা বাবার কাছে তাঁর আবদার এতটুকু।

কিন্ত তাঁর গরীব পিতা সিএনজি চালক মোঃ মহসিন এর পক্ষে ছেলের এই শখ পুরণ করার সাধ্য নেই। কারন প্রতিবন্ধী রিফাতের  এই শখ পুরণে তাঁর পরিবারের দরকার একটি হুইল চেয়ার। যেখানে তাঁর পরিবারের পান্তা আনতে নুন ফুরাই অবস্থা, সেইখানে ছেলের এই শখ পুরণ করা সম্ভব হচ্ছে না।

অবশেষে তাঁর ছেলের এই শখ পুরণে এগিয়ে আসলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।  কাপ্তাই উপজেলা সমাজসেবা বিভাগের সহযোগিতায়  কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাকে  হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

বুধবার( ৭ ডিসেম্বর ) বেলা আড়াইটায়  চন্দ্রঘোনা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের কাটাপাহাড় এলাকায় বসবাসরত মেহেদী হাসানের ভাঙা কুঁড়েঘরের সামনে গিয়ে তাঁর  হাতে এই হুইল  চেয়ার তুলে দেন   কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এইসময় তিনি বলেন, মেহেদী হাসান রিফাত যার বয়স মাত্র ১৩ বছর। যে জন্ম থেকেই প্রতিবন্ধকতা নিয়ে বড় হয়েছে। তার বাবা একজন অসহায় গরীব সিএনজি চালক। ছেলের জন্য একটি হুইল চেয়ার পেতে তিনি বিভিন্ন জনের কাছে চেয়েও পাননি। সর্বশেষ কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে গেলে রিফাতের বাবা ও মা ছেলের জন্য একটু হুইল চেয়ার এর আবেদন করেন। যেটি পেলে ছোট্ট এই শিশুটি বাইরে বের হতে পারবে, খোলা আকাশের নিচে যেতে পারবে। মুলত তার এই ইচ্ছা পূরণ করতেই দ্রুত সময়ে আমরা সমাজসেবা অফিসের প্রতিবন্ধী সহায়তা সংস্থার সহযোগিতায় একটি হুইল চেয়ার নিয়ে এসেছি আজ। যেহেতু শিশু রিফাতের উপজেলায় যেতে কস্ট হবে তাই আমি নিজেই তার বাসায় এসে হুইল চেয়ারটি পৌঁছে দিয়েছি।

এইসময় কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান , কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী মেহেদী হাসান এর পিতা মোঃ মহসিন, মাতা হাসিনা বেগম ছেলের জন্য হুইল চেয়ার পেয়ে কান্না জড়িত কন্ঠে কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব মানবাধিকার দিবসে কাপ্তাইয়ে ছাত্রদলের মানববন্ধন

খাগড়াছড়িতে জিটিএফ ওয়ার্কশপ / উন্নয়ন তরান্বিত করতে ই-জিপি ভূমিকা রাখছে

‘শূচি কাপ্তাই’ পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ কাপ্তাই ইউএনওর

এবার নিজ উদ্যোগে সড়ক মেরামত করলো রামগড় বিএনপি

লংগদুতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

প্রকৃতি ও পরিবেশ ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামে বাস্তবমূখী পরিবেশ গড়ে তুলতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কেপিএমের মাদক ব্যবসায়ী বটন মল্লিক আটক 

বান্দরবানের লামায় বিষপানে ব্যক্তির আত্মহত্যা

কাউখালীতে জাতীয় জম্ম মৃত্যু নিবন্ধন দিবস

জুরাছড়িতে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল

error: Content is protected !!
%d bloggers like this: