মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরকলের ভুষণছড়া ইউপি নির্বাচন না হওয়ায় জনমনে ক্ষোভ

প্রতিবেদক
সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি
জুন ২৫, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদোর (ইউপি) মেয়াদ উত্তীর্ণ হওয়ার দীর্ঘদিনেও নির্বাচন না হওয়ায় জনমনে ক্ষোভ ও অসেন্তাষ বিরাজ করছে। এ ইউপিতে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৪ জুন। যার মেয়াদ ২০২১ সালের ১১ ডিসেম্বর শেষ হয় বলে জানা গেছে।
এদিকে নির্দিষ্ট মেয়াদ শেষে বরকল উপজেলার পাঁচটির মধ্যে চার ইউপিতে ২০২২ সালের নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলেও তখন একটি মামলা থাকার কারণে ভুষনছড়ায় নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়নি। এরপর মেয়াদ উত্তীর্ণ হওয়ার দীর্ঘ আড়াই বছর পরও নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেই ইউনিয়নটিতে।
অন্যদিকে ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত না হলেও টানা ক্ষমতায় রয়েছেন আগের চেয়ারম্যান মামুনুর রশিদ। আইনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আগের চেয়ারম্যানকে সরিয়ে প্রশাসক নিয়োগের বাধ্যবাদকতা থাকলেও ভুষণছড়া ইউপিতে এ ধরনের কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। এতে এলাকার জনমনে ক্ষোভ ও অসন্তোষ আরও বেড়েছে। সেখানে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বিধি মোতাবেক প্রশাসক নিয়োগের দাবি তুলেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আইনে বলা আছে ‘দৈব-দুর্বিপাক বা অন্য কোনো কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার লিখিত আদেশ দ্বারা নির্বাচন না হওয়া পর্যন্ত পরিষদের (ইউপি) কার্যাবলী পরিচালনার জন্য একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ করিতে পারিবে এবং প্রশাসকের মেয়াদ হইবে ১৮-এ বর্ণিত প্রশাসকের মেয়াদের অনুরপ।’
২০২৪ সালের ৬ মে ২০০৯ সালের ৬১নং আইনের ২৯’এর সংশোধনী (খ) উপধারা (৫) অনুযায়ী বরকলের ৪নং ভুষণছড়া ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র দিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। ২৭ মে দেওয়া আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ভুষণছড়া ইউপির সাবেক চেয়ারম্যান দিলীপ কুমার চাকমা, ১৫২নং গোরস্থান মৌজার হেডম্যান চন্দ্র শেখর চাকমা, ১৫৮নং মাউদং মৌজার হেডম্যান দীপেন দেওয়ান, ১৪৮নং ভুষণছড়া মৌজার হেডম্যান তাপস দেওয়ান, চাদারাছড়া পাড়াপ্রধান (কারবারি) মিথিলা রায়, মো. ইব্রাহিম, মো. এমদাদুল, মো. শাহজাহানসহ ১৯ জন গণ্যমান্য ব্যক্তি।
এতে বলা হয়, ভুষণছড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৪ জুন। ইতোমধ্যে ২০২১ সালের ১১ ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে গেছে। ২০২৩ সালের ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার বরাবর মেয়াদ উত্তীর্ণ এ ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য একটি স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু আজও নির্বাচনের পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, বরকলের ভুষণছড়া ইউনিয়ন পরিষদে একজন প্রশাসক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি?

কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন চট্টগ্রাম–১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পলাতক আসামী আটক

বিদ্যা লাভের আশায় কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নানান সমালোচনায় খাগড়াছড়ি জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

নানিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ২

কাপ্তাইয়ের ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করলেন এমপি দীপংকর তালুকদার

বেতবুনিয়া পিএসটিএসে টিআরসিদের প্রশিক্ষণের কুচকাওয়াজ ও সনদপত্র প্রদান 

খাগড়াছড়ির মাটিরাঙায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটর চালক নিহত

error: Content is protected !!
%d bloggers like this: