শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দৃষ্টি প্রতিবন্ধী শিখা তনচংগ্যা বড় শিল্পী হতে চায়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৩০, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ

 

দেশের গান, কিংবা আধুনিক গান বা আঞ্চলিক গান যাঁর কন্ঠে অপুর্ব দ্যোতনায় ফুটে উঠে তিনি হলেন দৃষ্টি প্রতিবন্ধী শিখা তনচংগ্যা। কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া মোবাইল বা মানুষের মুখ হতে কিংবা বেতার টিভি হতে শুনে শুনে হুবহু গান গেয়ে মানুষের প্রশংসা অর্জন করেছেন ১৪  বছর বয়সী  শিখা।

পিতামাতা হারা শিখা তনচংগ্যার বাড়ী রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভালুকিয়া গ্রামে। তাঁর পিতা মৃত শুক্র তনচংগ্যা এবং মাতা মৃত শাসনপতি তনচংগ্যা।

জন্মান্ধ শিখা জন্মের ৩ বছরের মাথায় মাতৃহারা হন এবং ২০২০ সালে পিতৃহারা হন। তাই বড় বোন ও ভাইয়ের সংসারে তাঁর বেড়ে উঠা। ইতিমধ্যে রাইখালী ইউনিয়ন এর বিভিন্ন উৎসবে   তিনি গান পরিবেশন করে শ্রোতাদের প্রশংসায় ভাসছেন। তাঁর সুমধুর কন্ঠে গান শুনে অনেকে বিস্মিত হয়েছেন।

স্থানীয় একজনের কাছে শুনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  শিখাকে তাঁর অফিসে নিয়ে আসতে বলেন।তারই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইউ এন ও অফিসে এসে  শিখা বেশ কয়েকটি দেশের গান ও আধুনিক গান পরিবেশন করে উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধীমহলের অকুন্ঠ ভালোবাসা পান। এইসময়  তাঁকে নগদ ১১ হাজার টাকা পুরস্কার দেন উপস্থিত অনেকে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান তাকে  সরকারি প্রতিবন্ধী স্কুলে পড়ার ও গান শেখানোর জন্য সু ব্যবস্হা করে দিবেন বলে জানান।

শিখা তনচংগ্যা এই প্রতিবেদককে জানান, আমার খুব ইচ্ছে বেতার ও টেলিভিশনে গান করা। আমি শুনে শুনে গান গাই। আমি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে পড়তে চাই।

রাইখালী প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ বড়ুয়া জানান, শিখা তনচংগ্যার ভবিষ্যত স্বপ্ন ভালো গায়িকা হওয়া এবং  লেখা পড়া করে শিক্ষিত হওয়া।তাকে যদি সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে লেখা পড়া ও গান শেখানো জন্য প্রশিক্ষনের সু ব্যবস্হা করা হলে তাঁর খু্ব  উপকার হতো।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান,শিখা আমাদের সম্পদ।প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও শিখা খুব গুছিয়ে শুদ্ধ বাংলায় কথা বলে আর দরদ কন্ঠে গান করে।ওর ইচ্ছে পুরনের জন্য কোনো পৃষ্ঠপোষকতার প্রয়োজন হলে আমি সর্বাত্মক চেষ্টা করবো।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই সরকারি জায়গা জবর দখলে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৬

বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু  

হেডম্যান-কার্বারীদের সাথে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

আইএফআইসি ব্যাংকের ৪৮তম পূর্তি উদযাপন

পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

জুলাই শহীদদের স্মরণ রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

কাউখালীতে ব্যবসায়ীর দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেফতার-৩

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র সূচনা দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছে- মেয়র শাহাদাত

error: Content is protected !!
%d bloggers like this: