রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়ির ৩ সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়ির ৩ সাংবাদিক সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী।
গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে মাহমুদা বেগম লাকী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
সাইবার ট্রাইবুনালের বিচারক মামলাটি ৪ এপ্রিলের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় দৈনিক মুক্তখবরের খাগড়াছড়ি প্রতিনিধি মিজানুর রহমান সবুজ, সময়ের কাগজের প্রতিনিধি এম ইদ্রিছ আলী, দৈনিক জাগরণ ও পাহাড় বার্তার প্রতিনিধি আবদুল জলিলসহ ৭ জনকে আসামী করা হয়।
মামলার অন্যান্য আসামীরা হলেন, দীঘিনালার মধ্য বেতছড়ির সাবেক ইউপি সদস্য আবুল কালামের ছেলে মো. সোহাগ, বেলছড়ির নেওয়াজ আলীর ছেলে মো. সোহাগ মিয়া, বেতছড়ির মো. হেকমত আলীর ছেলে মো. রবিউল ইসলাম ও বড় মেরুং’র আবদুল করিম’র ছেলে মোহাম্মদ আলী।
মামলার এজাহারে বলা হয়েছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী রহমান কবির রতন মনোনয়ন বঞ্চিত হয়ে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলেও আসামীগনসহ তার সন্ত্রাসী সাঙ্গপাঙ্গ দ্বারা বাদীকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় রত।
এছাড়া মেরুং (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলজার হোসেন তার ২-৪ জন সাঙ্গপাঙ্গকে সাথে নিয়ে আসামীগনকে মঞ্চের সামনে মোবাইল সহ দাঁড় করিয়ে দলীয় কিছু অপেশাদার ও অনিবন্ধিত ব্যক্তিকে সাংবাদিক সাজিয়ে বাদীকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বাদীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ভিডিও ধারণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোস্ট করে।
এছাড়া গত ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদীর বিরুদ্ধে মানহানিকর পোস্ট কমেন্ট করে। এই অভিযোগ নিয়ে দীঘিনালা থানায় গেলে দ্বায়িত্বরত কর্মকর্তা তাকে সাইবার ট্রাইবুনালে মামলা দায়েরের পরামর্শ দেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫,২৯,৩১ ও ৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে বম জনগোষ্ঠীর সাক্ষাৎ

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোষাক বিতরণ

যাঁরা পদ্মা সেতুকে নড়বড়ে বলেছিল তাঁরা এখন সেতুর উপর দিয়ে পাড়ি দেন-কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিতর্কিত শিক্ষক বিপ্লব কুমারের বদলি বাতিলের দাবিতে রাঙামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

মেধার ভিত্তিতে এবার থেকে সমবন্টন নিশ্চিত করে চাকরি প্রদান করা হবে- কাজল তালুকদার

দীঘিনালায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই বিএসপিআইয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: