মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিলাইছড়িতে ” বাংলাদেশ জিন্দাবাদ – জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি”- কথাটি সামনে রেখে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সন্মাননা ক্রেস প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০:৩০ টায় পল্টন ঘাট হতে একটি র‍্যালী বের করে বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা  মিলনায়তনে এসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি এম, এ সালাম ফকির এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, রাঙ্গামাটি জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু নাসের, রাঙ্গামাটি জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, জেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের মো.কামাল হোসেন, বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি চাথোয়াই রোয়াজা, সিনিয়র সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, যুগ্ন সম্পাদক জয় সিন্ধু চাকমা, সাংগঠনিক সম্পাদক সেলিম সর্দার, সহ-সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভেনিষ চাকমা, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলারা বেগম, জাসাসের সভাপতি জাকির হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক VL পাংখোয়া, ছাত্রদলের সদস্য সচিব মো.আকবর, শ্রমিক দলের সভাপতি প্রিয় জ্যোতি চাকমা (শিশি) ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জইন সেক্রেটারী মিজানুর রহমান সিকদার, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ অলি আহমেদ। সঞ্চালনায়  যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ( রায় বাবু) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা।

বক্তারা, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করছে। কিন্তু তারপরেও ৫ আগস্টের চেয়ে আমার ভালো রয়েছি। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসীস্ট সরকার নেতাকর্মীদের হত্যা, গুম, জেল-জুলুম করলেও পরে নিজেকে পালিয়ে যেতে হয়েছে। তারেক রহমান একটা কথা বলতেন জনগণ কেন আপনাকে ভোট দিবে, তাদের জন্য তুমি কি করছো ? সামনে জনগণের পাশে থাকতে হবে। তাদের কাছে যেতে হবে। যাতে জনগণ গণতান্ত্রিক  অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই দল সহজে নষ্ট হওয়ার নয়। তাই বিএনপির সকল দলের সঙ্গে স্বেচ্ছাসেবক দলকেও শক্তিশালী করে জিয়াউর রহমান এর পথ অনুসরণ করে, খালেদা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি ফ্যাসিস্টমুক্ত রাষ্ট্র গড়ে তোলার আহবান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪’শ ১০টি ল্যাপটপ বিতরণ করেছে জেলা পরিষদ

মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ৭ বিজিবি’র সভা

বাঘাইছড়িতে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

২ পলাতক আসামী আটক কাপ্তাইয়ে

পানছড়ির জনপ্রতিনিধিদের হুমকির ঘটনায় ৫ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

কাপ্তাইয়ে বিজয়া নৌ র‍্যালীর মাধ্যমে প্রতিমা বিসর্জন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আবাসিক বিদ্যালয় / ভূয়া বিলে দুই আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধকোটি টাকা আত্মসাত

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণে এডভোকেট নাজিম উদ্দিন

নাগরিকদের মূল্যবোধ প্লাটফর্ম সক্রিয়করণ সভা

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালন 

error: Content is protected !!
%d bloggers like this: