মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালি তাহারীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী প্রদান

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

রাঙামাটি সেনা জোন কর্তৃক কাউখালি তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ইফতার সামগ্রী  প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ সহায়তা প্রদান করা হয়। তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার এতিম অসহায় মোট আাঠারো জন ছাত্র কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাউখালী আর্মি ক্যাম্পর সার্বিক সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।

ছাত্রদের মাঝে রাঙামাটি জোনের পক্ষে মানবিক সহায়তা তুলে দেন কাউখালী আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ কুতুবউদ্দিন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল কাদেরী, হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ নুরুল আমিন, শিক্ষক মোঃ পারভেজ, শিক্ষক মোঃ আব্দুর রহমান সহ মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীবৃন্দ।

সহায়তার মধ্যে ছিল চাউল, আঠা, সয়াবিন তৈল,চিনি,চা পাতা,সেমাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: