বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে আরও ১৭ জঙ্গি ও কেএনএফের ৩ সদস্য আটক, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

 

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রি ব্রিজের টানা ১২ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর র‍্যাবের হাতে আটক হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জঙ্গি ও কেএনএফের তিন সদস্য। র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। ফলে সব মিলিয়ে নতুন এ জঙ্গি সংগঠনের ৫৫ সদস্যকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের মোঃ আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকাকার মোঃ সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মোঃ আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার মোঃজহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মোঃ মিরাজ হোসেন ওরফে দোলন, মুন্সিগঞ্চ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের

মোঃ ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাইঙ্গাইল ধানবাড়ীর মোঃইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মোঃ হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মোঃ সাখাওয়াত হোসেইন

@মাবরুর @রিসিং (২১), বরিশাল কোতয়ালীর মোঃ আব্দুস সালাম রাকি @দুমচুক রাসেল (২৮), কুমিল্লা লাকসামের যোবায়ের আহমদ (২৯), পটুয়াখালীর মোঃশামীম হোসেন(২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২), কেএনএফের তিন সদস্য হলেন, বিলাইছড়ি রাঙ্গামাটির লাল মোল সিয়াম বম, ফ্রগ ক্রস,মালসাম পাংকুয়া।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

প্রেসব্রিফিংএ র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে, আর তারই ধারবাহিকতায় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’র বেশ কয়েকজন সদস্য পাহাড়ে অবস্থান করে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন- এমন খবর পেয়ে র‌্যাব গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবানে সন্ত্রাস নিমূলে কাজ করে যাচ্ছে।

র‌্যাবের অভিযানে এরই মধ্যে বেশ কয়েকজন জঙ্গি ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের নামে মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় তিনি পার্বত্য এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’র ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যদের নিমূল না করা পর্যন্ত এ অভিযান চলবে বলেও সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাবের গোয়ান্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০সাল থেকে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্টি বম সম্প্রদায়ের কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তুলে আর পরবর্তীতে তাদের আশ্রয়ে শসস্ত্র প্রশিক্ষণে যুক্ত হয় সমতল থেকে আসা নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার বেশ কিছু সদস্য। এদিকে তাদের নিমূলে গত বছরের অক্টোবর মাস থেকে পাহাড়ে অভিযান চালাচ্ছে যৌথবাহিনীর বাহিনীর সদস্যরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডা. রোমেলের উপর হামলার ঘটনায় আদালতে মামলা; তিন আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুরাছড়ি ইউনিয়নে স্থানীয় সরকার দিবস পালিত

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাপ্তাইয়ে জামায়াতের দোয়া মাহফিল

কক্সবাজারে ৩১৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে লাভ-ক্ষতি নিরূপণে কমিটি গঠন হবে: উপদেষ্টা এম সাখাওয়াত

রাঙামাটিতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবসরপ্রাপ্ত স্মার্ট মেধার দরকার- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

ঘরে বসে ভাতা পাচ্ছেন জুরাছড়ির বয়স্ক বিধবা প্রতিবন্ধীরা

‎রাঙামাটিতে ওএমএস কার্যক্রম মনিটরিং: বরাদ্দ বাড়ানোর দাবি ভোক্তাদের

error: Content is protected !!
%d bloggers like this: