শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আওয়ামীলীগ উন্নয়ন আর সমৃদ্ধিতে বিশ্বাসী, বিএনপি অপ-প্রচারে লিপ্ত-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

 

আওয়ামীলীগ সরকার পাহাড়-সমতলের সকল মানুষের সম-মর্যাদা-উন্নয়ন আর সমৃদ্ধিতে বিশ্বাসী। আর বিএনপি মিথ্যাচার এবং অপ-প্রচারে লিপ্ত। যাদের জন্মই হয়েছে জাতির পিতার রক্তে হাত রঞ্জিত করে। তারা জাতির পিতাকে অস্বীকার করে বীভৎস জন্মদিন পালন করে। তাদের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত অসাম্প্রদায়িক শক্তির কোনই তুলনা চলে না। আগামী নির্বাচনে দেশের মানুষ জননেত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্নের সাথেই যুক্ত হবেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি টাউন হল মাঠে দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস-নৈরাজ্য এবং উন্নয়ন বিরোধী অপ-তৎপরতার প্রতিবাদে জেলা ও পৌর যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

সমাবেশে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও মনির হোসেন খান, জেলা যুবলীগের সা. সম্পাদক কে. এম. ইসমাইল, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ নেতা নুর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শওকত-উল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, জেলা আওয়ামীলীগ সদস্য এড. নুরুল্লাহ হিরো ও উমেশ চাকমা, পৌর কাউন্সিলর মানিক পাটোয়ারী ও রেজাউল করিম এবং সদর উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক বিশ^জিত রায়দাশ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ী আটক

মানিকছড়িতে ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

বান্দরবানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

‎রাঙামাটি সনাকের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি গৈরিকা ও রনজিৎ

পাহাড়ের খবর ডটকম এর উদ্বোধনী শুভেচ্ছা বার্তা- এম বখতেয়ার উদ্দীন

কাপ্তাইয়ে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শারদীয় দুর্গাৎসব উদযাপনে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি রয়েছেন উপজেলা বিএনপিও

কাপ্তাইয়ে ৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: