বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

থানচিতে জমি বিরোধের জেরে জুমচাষীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ১৬, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

বান্দরবানে থানচি উপজেলার জমি সংক্রান্ত নিয়ে বিরোধের জেরে মংক্যচিং মারমা (৪০) নামে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা অবিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (১৫ মার্চ) দুপুরে থানচির রেমাক্রী ইউনিয়নের খোয়াছুংক্ষ্যং ঝিরি নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জুমচাষী রেমাক্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় মদক ভিতর পাড়া বাসিন্দা।

স্থানীয় প্রতিনিধি ও পুলিশ সুত্রে জানা যায়, থানচিতে দুর্গম রেমাক্রী ইউনিয়নের বড় মদক ভিতর পাড়া বাসিন্দা জুমচাষী মংক্যচিং মারমা সাথে এক প্রতিবেশীর জায়গা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মংক্যচিংকে ধারালো দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আইন-শৃঙ্খলার বাহিনী ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

স্থানীয়দের বরাত দিয়ে রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) জানান, জমি সংক্রান্তে দুই পক্ষে কথা কাটাকাটি হয়। জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মংক্যচিংকে মাথায় আঘাত করলে সেখানে মারা যান। পরে স্থানীয় মাধ্যমে খবর পেয়ে থানচি থানাকে অভিহিত করতে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ বাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান, দুর্গম রেমাক্রী এলাকায় জমি বিরোধের জেরে এক জুমচাষীকে কুপিয়ে হত্যা করার খবর পেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলার বাহিনী একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে আনা হয়েছে।

তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের একটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডের জড়িত আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী সবসময় পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করেন-পার্বত্য মন্ত্রী

পাহাড়ে কোটি টাকার খাদ্যশস্য ও নগদ বরাদ্দ: সাধারণ মানুষের ভাগ্যে জোটে না কিছুই

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দি়ল কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রাঙামাটি বিএম ইনস্টিটিউটে যাওয়ার রাস্তা নাই

মহালছড়িতে দুই গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, সহায়তার আশ্বাস

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

কাপ্তাই অফিসার্স ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠান

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: