বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
মার্চ ২৩, ২০২৩ ৯:০৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় আগুনে ৭টি চা ও মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা জানায়, উপজেলার জামতলা এলাকায় আগুনে ৭টি মুদি ও চা দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের লেলিহান দেখে অনেকে ছুটে এলেও কোন দোকানের মালামাল রক্ষা করার সুযোগ হয়নি।

ফলে অনায়াসে মুদি ও চা দোকানীর সব পুড়ে নিঃস্ব হয়।

বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুরা আগুনে পুড়া দোকান ভিটে চা, আলু ও বিভিন্ন মালামাল খুঁজছে।

এ সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুদি দোকানী মো. বাতেন মিয়া জানান, আমি আগে জীপ গাড়ী চালাতাম। ৭/৮ মাস আগে সব ছেড়ে বড়সড় আকারে সাড়ে ৩ লাখ টাকা পুঁজি দিয়ে মুদি দোকান চালু করি। রাতে যথারীতি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আগুনের লেলিহান ও মানুষের আত্মচিৎকারে এসে দেখি সব ধূসর ছাই! আরেক ক্ষতিগ্রস্ত মালিক মো. মিলন জানান, আমার ভাড়াটিয়া দোকানী ও আবদুর রহিমের সব মালামাল পুড়ে গেছে।

তবে ক্ষতিগ্রস্ত সকলের আশংকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাশ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, গভীর রাতে আগুন লাগায় এবং আশেপাশে পানি না থাকায় মূহুর্তে আগুনের লেলিহানে ৭টি দোকান পুড়ে নিঃস্ব হয়েছে ব্যবসায়ীরা। এতে কমপক্ষে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির কামারবাড়িতে ভীড়, ব্যস্ত সময় পার করছে কামাররা

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

রাঙামাটিতে ৫টি চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেট চক্রের ৫ চোর গ্রেফতার

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ

রাঙামাটিতে দুই গ্রুপের সংঘর্ষ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৮ নেতা বহিষ্কার

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ

স্মৃতিময় কর্মস্থল কাপ্তাইয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার: অপার সম্ভাবনাময় উপজেলা কাপ্তাই

আদিবাসী নিষেধাজ্ঞার পরিপত্রটি সংবিধান পরিপন্থী অপমানজনক; পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি

ফেসবুক স্ট্যাটাস কলেজ ছাত্রের, কর্ণফুলী নদীতে মিলল মরদেহ

error: Content is protected !!
%d bloggers like this: