রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে ৪দিনব্যাপী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার(১৮সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা বিষয়ক আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা।

এ উদ্বোধনী খেলায় মহালছড়ি উপজেলা থেকে বালক-বালিকা দল ও খাগড়াছড়ি সদর উপজেলা থেকে বালক-বালিকা দল। মোট ৪টি দল অংশ গ্রহণ করেন।

এ দিন মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলে ৬গোলে পরাজিত করেছে লক্ষীমুড়া সরকারি প্রাথমিক বালক দল। ফলাফল:লক্ষীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬গোল ও মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল শূন্য ০।

দ্বিতীয় ম্যাচের ফলাফল নুনছড়ি থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল -৩ গোল ও মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল গোল সংখ্য শূন্য।

এ টুর্নামেন্টে ৯টি উপজেলা হতে (ছেলে ও মেয়ে দল) মোট ১৮টি দল অংশগ্রহণ করবে।১ম রাউন্ড খেলা ও সেমি ফাইনাল খেলা দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি ও দীঘিনালা উপজেলা দল এবং গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মাটিরাংগা, রামগড়, লক্ষীছড়ি, মানিকছড়ি ও গুইমারা উপজেলা দল। খাগড়াছড়ি স্টেডিয়ামে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় ও ২১ সেপ্টেম্বর বিকাল ২টা ৩০ মিনিটে ফাইনাল খেলা এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম খাগড়াছড়ি পি.টি.আই এর সুপারিটেন্টডেন্ট সবুজ কান্তি আচায্য, সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এডিন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক(অবসরপ্রাপ্ত) ত্রিনা চাকমা, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, নুনছড়ি থলিপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ত্রিপুরাসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় রায় দিবে

বাঙ্গালহালিয়া- ডংনালা সড়ক যেনো মরণফাঁদ: চরম দুর্ভোগে এলাকাবাসী

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রামগড়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করলো প্রশাসন 

ঈদ পুনর্মিলনীতে ইনসাফ ও সাম্যের রাষ্ট্র দাবি ঈদগাঁও জামায়াতের

বিলাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

বিলাইছড়িতে একটি রাস্তা হলেও যাতায়াত ব্যবস্থা তৈরি হয়নি

মানিকছড়িতে আগুনে ঘর হারানো দম্পতির পাশে রেড ক্রিসেন্ট

জুরাছড়িতে জোন অধিনায়কের বিদায়- বরণ অনুষ্ঠান

গুইমারায় ফলের গাড়ি থেকে ২০০ লিটার মদ উদ্ধার করল পুলিশ

error: Content is protected !!
%d bloggers like this: