মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
এপ্রিল ৪, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান -এর মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৩ এপ্রিল) সকালে বান্দরবান কর্মরত সাংবাদিকবৃন্দ আয়োজনে শহরে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে অংশ নেন।

এসব প্ল্যাকার্ডে লেখা ছিল- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই, আমরা শিকারি সাংবাদিকতা কে না বলি, সম্পাদক মতিউর রহমানের মুক্তি চাই।
এসময় বক্তারা বলেন, দেশে শুধু সাংবাদিক নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করছেন তারাও আজ এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিপীড়িত নির্যাতিত হচ্ছে। তাই অতিলম্বে এই আইন বাতিলে পাশাপাশি দৈনিক প্রথম আলো সম্পাদক বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামান এর অবিলম্বে মুক্তি জোর দাবী জানানো হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে সারাদেশে যেসব সাংবাদিক জেলে আছেন তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা।
মানববন্ধনের উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, যমুনা টিভি স্টাফ রিপোর্টার বাতিং মারমা সহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

জুরাছড়িতে আবাসিক মেডিক্যাল অফিসারকে বিদায় সংবর্ধনা

নানা আয়োজনে কাপ্তাইয়ে শহীদ দিবস পালিত

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সম্পন্ন

কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫℅ কোটাসহ বিভিন্ন দাবীতে রাঙামাটিতে ছাত্র সমাবেশ

কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: