বুধবার , ৫ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৫, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

পবিত্র রমজান উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বুধবার (৫ এপ্রিল) হতে শুরু হয়েছে ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এদিন উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের  সাফছড়ি ও উপজেলা সদর বড়ইছড়িতে   ৮শত ৩৮জন এবং ২ নং  রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার এলাকায় ১ হাজার ৪০জন টিসিবির কার্ডধারীকে ৪শত ২০ টাকার বিনিময়ে  ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯ টায় ওয়াগ্গার সাফছড়িতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। এসময় তিনি উপকারভোগীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন।

এসময় তিনি বলেন,স্বল্প আয়ের ১ কোটি  মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে তুলে দিতে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, তারই ধারাবাহিকতায় আজ কাপ্তাইয়ে ২ টি ইউনিয়নে টিসিবির পণ্য
তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এই পণ্য বিতরণ করা হবে তিনি জানান।

পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য চিরনজীত তনচংগ্যা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎১৭ বছর পর দেশের মাটিতে তারেক / নিরাপদ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাইলেন তারেক রহমান

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অফিস উদ্বোধন 

বরকলে ৭ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

কাপ্তাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

রাজস্থলীতে সংঘরাজ ভদন্ত উঃঞানুত্তারা মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া

কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাইখালীর জগনাছড়িতে যুবকের আত্মহত্যা

দীঘিনালায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন

রাঙামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: