শুক্রবার , ১২ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ

 

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কাপ্তাই উপজেলা প্রশাসন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য প্রাথমিক কিছু প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

বর্তমানে সকল ইউনিয়নে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত বাসিন্দাদের সতর্ক করার নির্দেশনা দেয়া হয়েছে সেই সাথে আশ্রয়কেন্দ্রসমূহ প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা সদরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া কাপ্তাই তথ্য অফিসের মাধ্যমে সতর্কীকরণ প্রচারণা চালানো হচ্ছে। ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট টিম প্রস্তুত রাখা হয়েছে। রোভার স্কাউটস টিম প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগকালীন নিরাপদ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কাপ্তাই লেকে নৌযান চলাচল সীমিত করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের জরুরি গাছের ডালপালা কাটার জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিকেল টিম এবং এম্বুলেন্স রেডি করা হয়েছে। সড়ক বিভাগের জরুরি টিম প্রস্তুত আছে।

এছাড়াও ঘূর্ণিঝড় মোখা চলকালীন দুর্যোগপূর্ণ সময়ে কাপ্তাই উপজেলার সকল বাসিন্দাদের নিরাপদ ও সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে সর্ববৃহৎ সেতু প্রকল্প / নানিয়াচরের সেতুর জন্য জমি দিলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাঙামাটিতে সেনা বাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

বিলাইছড়ির বড়থলিতে সন্ত্রাসীদের গুলিতে তিন গ্রামবাসী নিহত

খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

রামগড়ে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

চরম প্রতিকূলতার মাঝে পাহাড়ে উন্নয়ন হচ্ছে-দীপংকর তালুকদার

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

রাঙামাটি ও সাজেক পর্যটন স্পটগুলোতে পর্যটকদের মেলা

error: Content is protected !!
%d bloggers like this: