শনিবার , ১৩ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৩, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

 

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৩ মে) সকাল  ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা অফিসার্স ক্লাব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করেন।

এতে দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকগীতি, কেরাত, হামদ-নাত, জারী গান, আবৃত্তি, রচনা, বির্তক,  লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ে উপজেলার   ১৭ মাধ্যমিক ও ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় বিচারক এর আসন গ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  সৈয়দ মাহমুদ হাসান,  , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা,  কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুন্নবী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান।

প্রতিযোগিতা শেষে দুপুর ২ টায়   উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করেন। এসময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব শাহজালাল, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান  জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রাঙামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খোরশেদ আলম জনির মৃত্যুতে ইসলামী ব্যাংকের শোকবার্তা ও দোয়া কামনা

মহালছড়িতে সেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেনী নদীতে শিশু নিখোঁজ, ৭ ঘন্টায়ও সন্ধান মেলেনি

‎রাঙামাটির কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন করে যাত্রা শুরু

নানিয়ারচরে চৌরাস্তার মোড় থেকে পুরাতন বাজার সড়কের বেহাল দশা

কাপ্তাইয়ে পানি উন্নয়ন বোর্ডের তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি রিজিয়নের ঈদ-উল আযহা-২০২৩ উপলক্ষ্যে ঈদ উপহার প্রদান

কাউখালীর কলমপতি কাঠব্যবসায়ী সমিতি / পলাতক আ.লীগ নেতারা, অফিসে বিক্ষুব্ধদের তালা, ১৬ বছরের হিসাব আর নতুন কমিটি দাবি

৫ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল 

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: