শুক্রবার , ৩০ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সন্তান হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
জুন ৩০, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ

সন্তান হত্যার অভিযোগে আটক হয়েছেন এক ব্যক্তি। সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ হানিফ (৫৪), সে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে তার বাড়ি।

জানা যায়, গত ২০ মে রাতে উপজেলার নকশী পল্লী রেস্টুরেন্টে সংলগ্ন এলাকায় শাহিন আলম(১৪)কে বাবা হানিফ মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরবর্তী আহত অবস্থায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়, সেখানে ১০ দিন পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

দীঘিনালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফ এর নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রেমানন্দ মন্ডল ও তার সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে ৩৮ দিন পর, তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে ২৮শে জুন রাতে ঘাতক মো. হানিফ (৫৪) কে আটক করেন।

দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী
জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ৩০২ ধারায় দীঘিনালা থানায় নিয়মিত হত্যা মামলা রয়েছে। মামলার পরই পালিয়ে যায়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হানিফ পলাতক থাকা কালীন সময়ে একাধিক মোবাইল ও সীম কার্ড পরিবর্তন করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকের দুর্গম লংথিয়ান পাড়ায় ডাইরিয়ায় এক নারীর মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক 

কাপ্তাই বিএসপিআইয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ  উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

সাম্প্রতিক পরিস্থিতিতে মান- অভিমান ভুলে দল ও দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন: সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের বিশাল শোডাউন ও সমাবেশ

রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু

সুজন রাঙামাটির সভাপতি সুনীল কান্তি দে ; সম্পাদক বখতেয়ার

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র তাহসিনের লাশ মিলল ৬৪ ঘন্টা পর  

মহালছড়ি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠিত

ফটিকছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ’র নাশকতার পরিকল্পনা

error: Content is protected !!
%d bloggers like this: