বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক  যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নারী ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  বুধবার ( ২০ সেপ্টেম্বর,)  সকাল ১১ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়  মাঠে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রোগামের মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অথার্য়নে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগেসিভ এর বাস্তবায়নে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নারী ফুটবল দল ১-০ গোলে নবম শ্রেণির নারী ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন দশম শ্রেণির শিক্ষার্থী পুজা চাকমা।

এর আগে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু  এর সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার  মো: হোসেন   উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল,  কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  সাবেক সভাপতি কবির হোসেন, প্রোগেসিভ এর ফিন্যান্স এন্ড এডমিন অফিসার সুপ্তি দেওয়ান, কাপ্তাই উপজেলার ফিল্ড অফিসার কোহেলী চাকমা  সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির দুর্গম ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম ও লোকবল গেল হেলিকপ্টারে 

বিলাইছড়িতে চেয়ারম্যানের পিতা স্নেহলাল দেওয়ানের দাহ ক্রীয়া সম্পন্ন

রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হওয়া যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী এলাকাবাসীর

কাপ্তাইয়ের কৃষক পরিবারের ছেলে চিংসানুর জিপিএ-৫ অর্জন

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত 

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগে সাংবাদিক সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: