বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে অবৈধভাবে মজুদ ২১ মেট্রিক টন ডিএপি সার জব্দ; ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার এসএস টের্ডাসে অবৈধ মজুদের ২১ মে.টন ডিএপি সার জব্দ এবং ডিলারের ম্যানেজার সাজ্জাদ হোসেন’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে দীঘিনালা উপজেলা প্রশাসনের (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের অতিরিক্ত ডিএপি ২১ মে.টন সার মজুদ করায়৷ সার গুলো অবৈধ ঘোষণা করে জব্দ করা হয়েছে পাশাপাশি সরকারের বরাদ্দকৃত সার গুদামে না রেখে অন্যত্র রাখার অপরাধে স্যার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এ ১৫,০০০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

দীঘিনালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা বলেন, “বরাদ্দের অতিরিক্ত অবৈধ ২১ টন ডিএপি সার জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা’কে নির্দেশ দেওয়া হয়েছে সার গুলো হেফাজতে নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে। তিনি আরো বলেন, গুদামের বাহিরে সরকারি সার মজুদ করার কারনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

খচরা সার বিক্রেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএস টের্ডাসের সার ডিলার মালিক মো. লোকমান হোসেন চট্টগ্রাম জেলার স্থানীয় বাসিন্দা। ২০২৩ সালে জাতিয় পরিচয় পত্র স্থানান্তরের মাধ্যমে দীঘিনালা উপজেলার ভোটার হয়েছেন। অবৈধ ডিএপি ২১ মে.টন সার গুলো মজুদ করা হয়েছে তামাকে ব্যবহারের জন্য। এছাড়াএ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে খুচরা সার বিক্রেতাদের নিয়মিত সার না দেওয়ার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লোগাং সফরের মধ্য দিয়ে পাহাড়ে শান্তির বীজ বপন করেছিলেন শেখ হাসিনা- অপু

জুরাছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

লংগদু সেনা জোনের মেডিকেল ক্যাম্প পরিচালনা

কাপ্তাইয়ে নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুনের উদ্বোধন

ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউখালিতে চাঁদের গাড়ি উল্টে ১ জন নিহত; আহত ৬

নানিয়ারচরে মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

দীপংকর তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাতে রাইখালীর হেডম্যান

রাজস্থলীতে চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: