বুধবার , ৪ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির বনরূপা / আলিফ মার্কেটে জুয়াড় ক্লাব, এপিবিএনের অভিযানে ৩৯ জুয়াড়ি আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৪, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ণ

রাঙামাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরূপাস্থ অভিজাত আলিফ মার্কেটে নিচে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩৯জন জুয়ারিকে হাতেনাতে আটক করেছে এপিবিএন-১ রাঙামাটি অঞ্চল।

রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়াড়িদের কাছ থেকে নগদ ৪৮ হাজার ৯৪০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

এসময় এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন খাঁন, মোঃ রকিব-উল হোসেন,উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তপন নাথ, মোঃ সাখাওয়াত ইমতিয়াজসহ সঙ্গীয় ফোর্সগণ উক্ত অভিযানে অংশ গ্রহণ করেন।

এপিবিএন এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে, বনরূপাস্থ আলিফ মার্কেটের নিচতলায় তথা (আন্ডার গ্রাউন্ডে) নিয়মিতই মাদক সেবনসহ জুয়ার আসর পরিচালিত হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় সন্ত্রাস, চাঁদাবাজি, সাইবার ক্রাইম, ইভটিটিংসহ বিভিন্ন অপরাধমূলক কাজে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা সঠিক তথ্য পেলে তা যাচাই বাছাই পূর্বক অভিযান পরিচালনা করবো।

জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা, ৪৮ বান্ডেল দেশী বিদেশী জুয়া খেলার তাসসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। রাতেই জুয়াড়িদের কোতয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাবিপ্রবিতে ৩৫০ গবেষকের অংশগ্রহণে পর্দা নামলো আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল’র

সাজেক কলেজ নির্মাণে বাঁধা: বন বিভাগের বিরুদ্ধে নিন্দার ঝড়

ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার

বৈসাবি ও নববর্ষ ঘিরে মহালছড়িতে নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় রুমা জোন বিজয়ী

রাঙামাটিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সর্বশেষ শহিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা 

কাঁচা আম খাবেন যে কারণে

খাগড়াছড়ির দীঘিনালায় / বিদ্যুতের আশ্বাসে খুঁটি দেখিয়েই আট বছর পার

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

error: Content is protected !!
%d bloggers like this: