বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবেই শেষ হলো বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের ৩য় দিন রাঙামাটি জেলায় কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া শেষ হয়েছে।। অবরোধের জন্য জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।। শহরে সকল গুরুত্বপূর্ণ স্থানে সকাল ৬টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

রাঙামাটি জেলা পুলিশ পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর একটি টিম নিরাপত্তা ডিউটি পালন করেন।

পুলিশ ইন্সপেক্টর মোঃ শাহ আলম মৃধা এর নেতৃত্বে এসআই মোঃ মঞ্জুরুল আলম সহ ১২ সদস্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটির দোয়েল চত্বর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ডিউটিতে মোতায়েন রয়েছে।

রাঙামাটি হতে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের বাস যোগাযোগ সকাল থেকে চালুছিল তবে যাত্রী উপস্থিতি কম ছিল, তা ছাড়া সিএনজি মোটরসাইকেল এবং ব্যক্তিগত পরিবহন স্বাভাবিক ভাবে চলাচল করে।

রাঙামাটি শহরের কোথাও অবরোধ উপলক্ষে বিএনপির মিছিল মিটিং বের হয়নি। রাঙামাটির জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: