মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে ভিজিডি মহিলাদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

 

সুমন্ত চাকমা, জুরাছড়ি।

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ভিজিডি সুবিধা ভোগীদের গ্রাম ভিত্তিক সচেতনা মূলক বাল্য বিবাহ রোধ, নারী ক্ষমতায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা “সমহার” নারী ও শিশু উন্নয়ন সোসাইটি আয়োজনে বালুখালী মূখ পাড়ায় অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা। এ সময় সমহারের মাঠ প্রশিক্ষক ঝিমি চাকমা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষন শুরুর আগে মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা বলেন, ভিজিডি কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বাস্তবায়িত একটি অন্যতম সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা সম্পূর্নরূপে আর্থ -সামাজিক ভাবে দুঃস্থ পরিবার বিশেষতঃ মহিলাদের জীবন মান উনানয়নে কাজ করছে।

তিনি আরো বলেন, দেশের দরিদ্র পীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তা হীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র স্তরের উপরের অবস্থান টিকে থাকার সক্ষমতার অর্জন করতে পারাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ সময় সমহারের মাঠ প্রশিক্ষক ঝিমি চাকমা বলেন, গ্রামীন দুঃস্থ পরিবার সমূহের দৈনন্দিন খাদ্য চাহিদা পুরণে সহায়তা করা এবং বিপণনযোগ্য দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের প্রারম্ভিক মুলধন সংগ্রহের জন্য উৎসাহিত করা, ঋন প্রাপ্তিতে সুযোগ প্রদানের মাধ্যমে উপার্জনক্ষম করে গড়ে তোলা এবং চলমান উন্নয়ন কর্মসূচি গুলোতে অন্তর্ভুক্তিকরণের জন্য যোগ্য করে গড়ে তোলা ভিজিডি কর্মসূচির উদ্দিশ্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

চিৎমরমে নারী ও শিশু নির্যাতন বাল্য বিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত 

দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস পালন

কাউখালীতে বিশ্ব হাত ধোঁয়া ও ডিম দিবস পালন

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত 

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক সাদেক, যুগ্ন সম্পাদক জাকির নির্বাচিত 

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

বিএসএফের বাঁধায় থমকে আছে ফেনী নদী রক্ষা প্রকল্প

error: Content is protected !!
%d bloggers like this: