মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ২৯, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জোন অধিনায়ক মোঃ আহসান উল ইসলাম, পিএসসি এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা রামগড় জোন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, সন্ত্রাসীদের অপহরণ ও চাঁদাবাজি বন্ধে করণীয় নির্ধারণ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু আমদানি প্রতিরোধ, চুরি-ডাকাতি দমন, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে স্থানীয়দের সহযোগিতা কামনা এবং অবৈধভাবে পাহাড় কেটে মাটি, বালু, কাঠ ও বাঁশ পরিবহন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি।

এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, অপহরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

সভা শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরেন এবং এসব বিষয়ে বিজিবির সহযোগিতা কামনা করেন।

সভায় রামগড় জোনের উপ-অধিনায়ক, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, স্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমুল্য বৃদ্ধি ও দূর্নীতির প্রতিবাদে  বিএনপির অনশন

বিলাইছড়ি ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

পাহাড় নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধে বান্দরবানে লিফলেট বিতরণ পিসিসিপি’র

বৈসাবি উৎসব ঘিরে মহালছড়িতে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার, জোনের আর্থিক সহায়তা প্রদান

জুরাছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন জেলা প্রশাসক

রাবিপ্রবি’তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

বন্য হাতির ভয়ে আতঙ্কে কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দারা

নির্বাচন ভবনে সিইসিসহ নতুন কমিশনাররা

কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

error: Content is protected !!
%d bloggers like this: