শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
নভেম্বর ২৫, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২৫শে নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এবং এনজিও সংস্থা বিএনকেএস, ডাইকোনিয়া, গ্রাউস,ওয়ার্ল্ড ভিশন এর সহযোগীয় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী এর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

সভাপতির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারো বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপনের আয়োজন করেছি। নারীদের সমাজে নানামুখী সমস্যা এবং কর্মসংস্থানে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আগামীতেও অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তব্য প্রদান কালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অনস্বীকার্য। সরকারের গুরুত্বপূর্ণ পদে আজ নারীরা দেশ পরিচালনার অংশ। তারা দেশের সম্পদ, তাই সমাজে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। বর্তমানে নারী সহিংসতা প্রতিরোধে বিভিন্ন এনজিও সংস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা সংস্থা গুলো অনেক বেশি তৎপর।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) মোঃ জুয়ায়েদ জাহদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও নারী সংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

ঈদগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার কথা জানালেন ওসি

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত 

ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক নেই কাপ্তাইয়ে

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা / ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীতে মুগ্ধতা

বাংলাদেশে বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানে ইমামদের ভূমিকা ইতিবাচক- পুলিশ সুপার মীর আবু তৌহিদ

বন্ধ হয়ে গেছে রাঙামাটির একমাত্র সরকারী টেক্সাটাইল মিল

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এমন ‘শান্তি’ চায় না খাগড়াছড়িবাসী

error: Content is protected !!
%d bloggers like this: