সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ভারসাম্যহীনের প্রাণ কেড়ে নেয়া সেই ঘাতক লড়ি চালক আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

 

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ঘাতক এলপিজি গ্যাসের লড়ি চালক কেড়ে নিল পাগলের প্রাণ।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শিমুলতলীস্থ বেতার সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যায় ভারসাম্যহীন মফিজুর রহমান নামের ব্যক্তিটি। ঘটনার বেশ কিছুক্ষণ পরে লাশের পরিচয় নিশ্চিত করে নিহতের ভাতিজা ওয়াসিউর রহমান।

নিহতের ভাতিজা ওয়াসিউর রহমান জানান, প্রায় ৯-১০ বছর যাবৎ তার চাচা মফিজুর রহমান ভারসাম্যহীন রোগি হিসেবে বেঁচে আছে। সোমবার সকাল ১০টায় সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এখন জানতে পেরেছি চাচা মারা গেছে। চাচার ২মেয়ে ও এক ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে এলপিজি গ্যাসের লড়ি রাঙামাটিতে প্রবেশকালে লড়ি চালক মোঃ জাহাঙ্গীর আলম ভারসাম্যহীন লোকটি মেরে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরুত হাল তৈরি করে। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য মরদেহটি রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এলপিজি গ্যাস লড়ি চালক ভারসাম্যহীন লোকটিকে চাকায় পিষ্ঠ করে মেরে ফেলে। পুলিশ তাৎক্ষণিক ভাবে খোজ খবর নিয়ে লড়ি চালক মোঃ জাহাঙ্গীর আলমকে আটক করে এবং লড়িটি জব্দ করতে সক্ষম হয়।জানা গেছে নিহত মফিজুর রহমানের বাড়ি রাঙামাটি সদর তবলছড়ি এলাকার ধন মিয়া পাহাড়ের কাছে। এব্যাপারে প্রচলিত আইনে লড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারি

খাগড়াছড়িতে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার

ঘটনা ধামাচাপা দিতে গোপনীয়তার অভিযোগ / কাউখালীর বেতবুনিয়ায় পাহাড়ধসে ২ শ্রমিক নিহত

গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে জামায়াতের বিক্ষোভ

চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা কাউখালীর পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

কাপ্তাইয়ে বিজিবির ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে পার্বত্য চুক্তি বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

মানিকছড়িতে কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই মিলেছে শিশু মনিতে

error: Content is protected !!
%d bloggers like this: