বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ

গর্ভামেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (GPMS)  কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ অন্যান্য সরকারি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করার লক্ষ্যে কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে  বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সকাল ১০ টায়   উপজেলার  ওয়াগ্গা  উচ্চ বিদ্যালয়ে এ ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছে এবং কৃষি ঋণ মওকুফ করে দিচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের জন্য।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার  মোঃ আহসান হাবিব,  উপজেলা সমাজসেবা অফিসার  মোঃ নাজমুল হাসান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারি বিভিন্ন কর্মসূচি, সুযোগ-সুবিধা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান কাপ্তাই সহকারী  তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সঙ্গীতানুষ্ঠান

কাপ্তাইয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় ৫০টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর

কাপ্তাই শিলছড়ি ভেলাফা পাড়ায় সাংগ্রাই উদযাপন

বিলাইছড়িতে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়ার খাল স্বরূপে ফিরবে কি!

বান্দরবানে প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন পরিবার

১০ম গ্রেডের দাবিতে রাঙামাটিতে সার্ভেয়ারদের কর্ম-বিরতি

লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নানিয়ারচরে মৎস্য কর্মকর্তার প্রেস ব্রিফিং

error: Content is protected !!
%d bloggers like this: